জেলা

পুড়ে ছাই সাড়ে তিনশো লোকের জন্য তৈরি বৌভাতের রান্না

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সাড়ে তিনশো লোকের রান্না, পণ্ড বউভাত। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জমিদার গেট পালপাড়া এলাকায়।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, গতকাল রাতে ব্যবসায়ী পিন্টু পালের বিয়ের বউভাতের অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩০০ আমন্ত্রিত মানুষের জন্য রান্না চলছিল। ধীরে ধীরে আমন্ত্রিতরা বিয়ে বাড়িতে আসতে শুরু করেছিলেন। সানাইয়ের সুরে মুখরিত গোটা বাড়ি। কিন্তু সেই সময়ই হঠাৎই সুর কাটল সানাইয়ের। বাড়ি থেকে কিছুটা দূরে প্যান্ডেল করে চলছিল রান্নার কাজ। রান্না করা খাবার সেখানেই রাখা ছিল। হঠাত্‍ই গ্যাস সিলিন্ডার লিক করে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে গিয়ে রান্না হওয়া খাওয়ার এবং প্যান্ডেলও পুড়ে ছাই হয়ে যায়। এরপর স্থানীয়রা আতঙ্কিত হয়ে দমকল ও হাবড়া থানায় খবর দিলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও দমকল ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের একটি ইঞ্জিন এলেও রাস্তা ছোট হওয়ায় আগুনের কাছে পৌঁছতে পারেনি। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় মানুষ ও দমকল বিভাগের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হতাহতের খবর মেলেনি।

এদিকে পিন্টু কাঁদতে কাঁদতে বলেন, “সব শেষ হল। পিন্টু পালের মামা গৌর পাল বলেন, রান্নার শেষে সবকিছু পুড়ে গেল। আমন্ত্রিত লোকজন আসতে শুরু করেছিলেন। কীভাবে এই বিপত্তি ঘটল তা বুঝতে পারছি না। গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.