দেশ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল লে লাদাখ

এদিন বিকালে জম্মু ও কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ার-সহ এই অঞ্চলের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫ হওয়ার কারণে এখন পর্যন্ত প্রানহানির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, লাদাখের কার্গিল অঞ্চল হল এই ভূমিকম্পের উত্‍সস্থল। এদিন বিকাল ৩ টা ৪৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা অঞ্চল। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, স্থানীয়রা ২ বার ভূমির কম্পন অনুভব করেছেন। দ্বিতীয় ধাক্কাটির তীব্রতা প্রথমটির চেয়ে কম হলেও সেখানকার বাসিন্দারা বাড়ি-ঘর ও অফিস থেকে বেরিয়ে আসেন। এমনকি অনেকে তাদের প্রিয়জনকে ফোন করে ভূমিকম্পের খবর জানিয়ে তাদের সুস্থতা সম্পর্কেও খোঁজ খবর নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.