জেলা

২৫ শে ডিসেম্বর কেটে গেলেও ফেস্টিভমুডে জঙ্গলমহলের ঝাড়গ্রাম

২৫ শে ডিসেম্বর কেটে গেলেও ফেস্টিভমুডে ঝাড়গ্রাম। আজকেও ঢল পিকনিক পার্টিদের। ভোর ভোর জঙ্গলে, নদীর পাড়ে, ঝিলের ধারে, অসংখ্য পর্যটক ভিড় জমাচ্ছে। রান্নার সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা দখল করে শুরু হয়ে গেছে পিকনিক। গতবারের ভিড় ছাপিয়ে ডিয়ারপার্কে বেশী লোক আসবে এমনটাই মনে করছেন জুওলজিকাল পার্কের রেঞ্জার অতুল প্রসাদ দে।

ঘন শালজঙ্গলের মাঝে নতুন বেশ কিছু অতিথি দের দেখতে ভিড় বাড়বে বলে মনে করছেন রেঞ্জার।
বেলপাহাড়ির মতো জায়গায় ট্যুরিষ্ট সমাগম হলেও,বাইরে থেকে আসা পিকনিক পার্টির ভিড় এবছর অনেক কম। স্থানীয় বাসীন্দাদের বক্তব্য গত ২৩তারিখ মাওবাদী দের ডাক বনধ এ ব্যাপক সাড়া পড়েছিলো বেলপাহাড়ি এবং লালগড় ব্লকে। তার পর যেনো কিছুটা থমকে গেছে।
তবে জেলার বাকি অংশে বছর শেষের দিনগুলিতে মেতে উঠেছে সাধারন মানুষ। ঝাড়গ্রাম শহরেও লাইট লাগানো হয়েছে। সান্টারা ঘুরে বেরাচ্ছেন। সব মিলিয়ে এককথায় ফেষ্টিভমুডে ঝাড়গ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.