রাজ্য

শুধু ভোট চাইতে নয়, দুর্যোগের দিনে মানুষের পাশে থাকতে তৎপর সৌগত এবং সায়ন্তিকা

কাল মধ্যরাতে কলকাতায় আছড়ে পড়েছে রেমাল। রেমালের কারণে প্রথমেই হাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছিল বিশেষত ছটি জেলায়। জেলাগুলি হল যথাক্রমে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি।

রেমালের কারণে কলকাতার বিস্তীর্ণ এলাকা দুর্ভোগের সম্মুখীন হয়েছে। তার মধ্যে রয়েছে দমদম লোকসভা কেন্দ্র। দমদমে রেমালের প্রভাব কিছু কম পড়েনি। বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তায় জল জমে গেছে। যার দরুন ব্যাহত হয়েছে যান চলাচল। সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের এই পরিস্থিতি খতিয়ে দেখতে এবার রাস্তায় নেমে পড়লেন সৌগত রায়। রীতিমতো ধুতি গুটিয়ে হাঁটু জলে ঘুরলেন তিনি। রাস্তার ম্যানহোলের ঢাকনা সারানোরও পর্যন্ত চেষ্টা করতে দেখা যায় তাকে। শুধু তাই নয় এই দুর্ভোগের দিনে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি। আর রাস্তায় শুধু সৌগত রায় নামেননি তার সঙ্গে ছিলেন বরাহনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

হাওয়া অফিসের মতে দমদম এলাকার ওপর দিয়ে রেমাল বয়ে গেছে সর্বোচ্চ গতিবেগে। আলিপুরের তরফ থেকে জানানো হয়েছে, ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের বয়ে গিয়েছে দমদমের উপর দিয়ে। আর দমদমের উপর বৃষ্টিপাতের পরিমাণও ছিল যথেষ্ট বেশি। এর ফলে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। বহু জায়গাতেই উপরে পড়েছে গাছ। বিপজ্জনকভাবে রাস্তার উপরেই ঝুলছে গাছের ডাল। কিছু জায়গায় আবার গাছের ডাল ভেঙে পড়েছে গাড়ির ওপর। দমদমের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে বেলাতেও সেই পরিস্থিতির কোনোরকম সুরাহা হয়নি।

সমস্যার কোন সমাধান হয়নি দেখে তৃণমূল কর্মীদের সঙ্গে পথে নামেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায়। এবারেও তিনি তৃণমূলের হয়ে দমদম লোকসভা কেন্দ্র থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনে লড়ছেন। রাস্তায় জমে যাওয়া হাঁটু জলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি। লাঠি দিয়ে ফ্লেক্স ও অন্যান্য জিনিসও সরানোর চেষ্টা করা হয়।

আর সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখতে শুধু সৌগত রায় নয়, তার সঙ্গে ওই এলাকায় পৌঁছে যান বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও পায়ে পা মিলিয়ে কাজে হাত লাগান। এরপর গাছ কাটার কাজ শুরু হয় ও গাড়ি আনা হয়। আর সেই গাড়ি অপারেটরের আসনে দেখতে পাওয়া যায় স্বয়ং সৌগত রায় ও সায়ন্তিকাকে।

আর এই বিষয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের তরফে। আসন্ন লোকসভা ও বিধানসভার ভোট প্রচার নাকি মানুষের পাশে থাকা? কোনটা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.