কলকাতারাজনীতি

৫ হাজার কিমি পথ পেরিয়ে শেষ হচ্ছে ‘পরিবর্তন যাত্রা’, ব্রিগেডে কী বার্তা দেবেন Narendra Modi?

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ দিন আজ। গত ১ মার্চ শুরু হওয়া এই কর্মসূচি ১০ মার্চ শেষ হচ্ছে। আর সেই সমাপ্তির পর আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় সমাবেশ করতে চলেছে বিজেপি, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী Narendra Modi।
রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়ে প্রায় ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই যাত্রাগুলি আজ রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করার পর ধীরে ধীরে কলকাতার দিকে এগোবে। শেষপর্যন্ত ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে।
কোথায় কোথায় হচ্ছে শেষ দিনের ‘পরিবর্তন যাত্রা’
১. শিলিগুড়ি (ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র)
জনসভা: পিডব্লিউডি মোড়, কৃষ্ণকান্ত হাই স্কুল
উপস্থিত: Arjun Munda, Raju Bista, Jayanta Kumar Roy, দীপক বর্মন, মনোজ টিগ্গা, Shankar Ghosh, Rupa Ganguly
২. মালদা (বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র)
জনসভা: দ্য মাউন্টিং পাবলিক স্কুল
উপস্থিত: Nisith Pramanik, Khagen Murmu, Dilip Ghosh, কার্তিক পাল
৩. নবদ্বীপ (চাকদহ বিধানসভা কেন্দ্র)
জনসভা: শিলিন্দা
উপস্থিত: Keshav Prasad Maurya, Jagannath Sarkar, Rahul Sinha, আলি হোসেন, মফুজা খাতুন
৪. উত্তর ২৪ পরগনা (হাবড়া বিধানসভা কেন্দ্র)
জনসভা: কেএমআর ইনস্টিটিউট ময়দান
উপস্থিত: Amit Malviya, Locket Chatterjee, Rudranil Ghosh, Arjun Singh
৫. দক্ষিণ ২৪ পরগনা (কুলপি বিধানসভা কেন্দ্র)
জনসভা: কুলপি
উপস্থিত: Nayab Singh Saini, শর্বরী মুখার্জি, সজল ঘোষ, রিতেশ তিওয়ারি
৬. হাওড়া–হুগলি (চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র)
জনসভা: চন্দ্রকোনা টাউন
উপস্থিত: Vijay Kumar Sinha, Jyotirmay Singh Mahato, Debasree Chaudhuri
৭. মেদিনীপুর (ময়না বিধানসভা কেন্দ্র)
জনসভা: স্বপ্ন পুরণ গেস্ট হাউস ময়দান
উপস্থিত: Mohan Charan Majhi, Agnimitra Paul, Soumendu Adhikari, ফাল্গুনি পাত্র
৮. পুরুলিয়া (বরজোড়া বিধানসভা কেন্দ্র)
জনসভা: বরজোড়া ফুটবল মাঠ
উপস্থিত: Suvendu Adhikari, Subhas Sarkar
৯. বর্ধমান (দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র)
জনসভা: ৫৪ ফুট ক্ষুদিরাম মাঠ
উপস্থিত: Samik Bhattacharya, Soumitra Khan, Jagannath Chattopadhyay, Bharati Ghosh
রাজ্য বিজেপির সভাপতি Samik Bhattacharya আগেই জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া এই ৯টি ‘পরিবর্তন যাত্রা’ প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এরপর ১৪ মার্চ কলকাতার Brigade Parade Ground-এ প্রধানমন্ত্রী Narendra Modi-র সভার মধ্য দিয়ে কর্মসূচির গ্র্যান্ড ফিনালে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের আগে একই ময়দান থেকেই পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর ফের সেই একই প্রেক্ষাপটে ব্রিগেডে ফিরতে চলেছেন তিনি। বিজেপির লক্ষ্য, ব্রিগেডের সেই চেনা ভিড় ফিরিয়ে এনে আসন্ন West Bengal Assembly Election 2026-এর আগে রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে নতুন গতি আনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.