বড়দিনের পরই বঙ্গে বিশেষ বৈঠকের জন্য আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সারাদিন ধরে দফায় দফায় চলে তার বৈঠক। তারই মাঝে নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সামনে তিনি বলেন,”নন্দীগ্রামে আমাকে ভোট দিয়েছিল বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। কি করতে হবে ৩ বছর আগেই আমি বুঝেছি। আমরা সকলেই মিলে মিশে থাকব, সুশাসনের এটাই লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে। আর ওই তোলাবাজ ছোড়াটাকে জেলে পুড়তে হবে।”







