নিম্নচাপের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরম এখনো বহাল। প্রশ্ন হচ্ছে—উইকেন্ডে কলকাতা ও জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? পুজোর কেনাকাটা কি ভেস্তে যাবে বৃষ্টিতে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।কলকাতায় আজ মুষলধারে বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে যেকোনও সময়।পুজোর কেনাকাটায় বাধার সম্ভাবনা নেই, তবে ছাতা সঙ্গে রাখাই ভালো।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পঙে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পার্বত্য অঞ্চলগুলিতে ঝড়-বৃষ্টির কারণে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
সব মিলিয়ে, উইকেন্ডে কলকাতা ও দক্ষিণবঙ্গে তুলনামূলক স্বস্তির আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট।







