অফবিট

ভারত বাদে পৃথিবীর আর কোথায় হিন্দুধর্ম বিরাজ করছে জানেন

হিন্দু ধর্ম অনুসারে শুধু দেব দেবী নয়, বিভিন্ন ফুল, পাতা, গাছ, নদী, পাথরকেও পুজো করার রীতি আছে। প্রকৃতির মধ্যে থেকে বিভিন্ন বস্তুকে শুভ হিসেবে চিহ্নিত করে সেগুলির আরাধনা করা প্রচলিত হিন্দু ধর্মে। হিন্দু ধর্মের  উত্‍পত্তি বহু বছর আগের। যার কারণে মৌর্যযুগ তথা তার আগে থেকে বহু মানুষ হিন্দুদের দেব-দেবী প্রতিষ্ঠা ও পুজো করে আসছেন। শুধু তাই নয় এমন অনেক বিদেশ বিভূঁইয়ে  রয়েছে হিন্দুদের ধর্মের ছোঁয়া। যার কারণে ভারত বর্ষ ছাড়াও বহু বিদেশে পূজিত হয় হিন্দুদের দেব দেবতা।

১/ আঙ্কোরভাট, কম্বোডিয়া : ভারত ছাড়িয়ে কম্বোডিয়াতে দ্বাদশ শতকে দ্বিতীয় সূর্য বর্মনের আমলে প্রায় ১৬২ হেক্টর জায়গা জুড়ে নির্মিত হয় এই মন্দিরটি। এটি মূলত হিন্দুদের দেবতা বিষ্ণু দেবের মন্দির। ১৯৯২ সালে বিষ্ণু মন্দির টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নামে বিবেচিত হয়। তবে বিদেশের মাটিতে থাকা এমন দেশের মন্দিরে গেলে সিংহভাগ মানুষ ভুলে যায় সে দেশে রয়েছে না বিদেশে।

২/ পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু : নেপালের কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরবর্তী অঞ্চলে প্রায় ৬২৪ হেক্টর জুড়ে অবস্থিত রয়েছে হিন্দু মন্দির। এটি মূলত শিবের মন্দির। তবে মন্দির চত্বরটি এত বড় যে সেখানে শিব মন্দির ছাড়াও রয়েছে ৫১৮টি ছোট ছোট মন্দির, আশ্রম ও শিলালিপি। প্রত্যেক চতুর্থীতে এখানে মহাসমারোহে আরাধনা করা হয় শঙ্করের। সেই পুজোর সময় এখানে জমায়েত হয় বহু মানুষ। তবে বিদেশি মন্দির গুলির মধ্যে এই মন্দিরটি ও ইউনেস্কো হেরিটেজের অন্তর্গত।

৩/ তানাহ লট মন্দির, বালি : ইন্দোনেশিয়ার বালি অঞ্চলে অবস্থিত আছে হিন্দু ধর্মের মন্দির। যেটি মূলত সাগর দেবতার মন্দির। হিন্দু ধর্মে দেবতার নাম ‘দেওয়া বরুণা’। এই দেবতার মানতা সহ মন্দির চত্বরে আকৃতি ও প্রকৃতি এতটাই আকর্ষণীয় যে বছরের প্রত্যেকটা দিন এখানে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.