নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণের অভিযোগ এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে। ওই নাবালিকার বাবা নিজেই একজন্নপুলিশ অফিসার বলেই জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বছর তেরোর ওই কিশোরী নিজেই পর্ণশ্রী থানায় নিজের বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ জানায়। অভিযোগ, গত অক্টোবর মাসে তার মায়ের সাথে বাবা অশান্তি হলে তার মা বাড়ি ছেড়ে চলে যায়।
বর্তমানে ওই নাবালিকা তরুণী তার সাত বছর বয়সী বোনকে নিয়ে বাবার সাথেই থাকেন। কিন্তু তার মা না থাকার সুযোগে লাগাতার ধর্ষণ করে ওই তরুণীর বাবা। ওই তরুণীর বাবা নিজেও একজন পুলিশ অফিসার।
ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। তবে ওই নাবালিকার বাবা কোন থানার পুলিশ সেটা এখনো জানা যায়নি।







