দেশ

কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দেওয়ার পথে বাধাদান, নয়া প্রচারে সামিল বিজেপি

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। উক্ত নির্বাচনে গেরুয়া ব্রিগেড এবার প্রতি অ-বিজেপি রাজ্যে নয়া একটি বিষয় নিয়ে প্রচারে নামতে চলেছে। যার জেরে ভোটব্যাংকে আসন সংখ্যা গড়াতে পারে গেরুয়া শিবিরের দিকে। এবার তাঁরা প্রচারের আলোয় নিয়ে আসতে চলেছে অ-বিজেপি রাজ্যগুলোর রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প চালু না করে মানুষকে বঞ্চিত করে রেখেছে। বাংলার ক্ষেত্রেও একই পথে হাঁটার পরিকল্পনা বিজেপি নেতৃত্বের।

উল্লেখ্য, কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া লক্ষ্য অনুযায়ী এবার রাজ্য বিজেপি বাংলায় ৩৫ আসনে জয়লাভের জন্য তৎপর। সেই লক্ষ্য সংগঠন মজবুত করার পাশাপাশি নির্বাচন পরিচালন কমিটির বিকেন্দ্রীকরণের কথাও ভেবেছে কেন্দ্রের শাসকদল। ঠিক করা হয়েছে, রাজ্যের কমিটি ছাড়াও প্রতিটি লোকসভা এলাকায় হবে একটি করে কমিটি। এর নীচে বিধানসভা অনুযায়ী একটি করে নির্বাচন পরিচালনা কমিটি প্রস্তুত করা হবে।

আবার অন্যদিকে, রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা হয়নি বলে প্রচারে নিয়ে আসতে চাইছে বিজেপি। যার পিছনে উদাহরণও দেওয়া হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী (‌প্রাক্তন)‌ ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেননি। যার দরুন কংগ্রেসের পক্ষে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে। মানুষ খুশি ছিল না বলেই এহেন পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করলে মানুষ উপকার পেতেন। সংশ্লিষ্ট বিষয়টি আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রচারে তুলে বিরোধী রাজ্যগুলির বিরুদ্ধে আক্রমণের রব তোলা হবে, এমনই পরিকল্পনা বলে সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.