মধ্যপ্রদেশের গ্বালিয়রের গোলা কা মন্দির সংলগ্ন লিগ্যাসি প্লাজা ভবনে বিস্ফোরণের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
বুধবার সাত তলা ওই ভবনে বিস্ফোরণটি ঘটে, ঘটনায় আহত ২। বিস্ফোরনের শিকার দুই জন রিল বানান। আর তারা ভিডিওতে স্পেশাল এফেক্ট তৈরি করতেই রান্নার গ্যাস ব্যবহার করে।
বিস্ফোরণের দৃশ্যে তারা রিল বানানোর চেষ্টা করে। তাদের ভিডিওর ভিউজ বাড়াতে, তারা একটি রান্নার গ্যাস সিলিন্ডারের নবটি খুলে ঘরটি গ্যাসে ভরে দেয়। তারপরই তারা হ্যালোজেন ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপরই বিশাল বিস্ফোরণটি ঘটে।
ঘটনায় রচনা জাট এবং অনিল জাট নামে দুই ব্যক্তি গুরুতরভাবে দগ্ধ হয় ।
আহতদের দুজনেরই বয়স প্রায় ৩৫ বছর এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণটি প্রথম তলায় ঘটে। এদিকে এই ঘটনার জেরে আশেপাশের এলাকা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং প্রমাণ সংগ্রহের জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়।
পুলিশ অফিসাররা নিশ্চিত করেন যে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ তারা নিজের জীবনের পাশাপাশি অন্যদের জীবনও বিপন্ন করেছে।







