পরনে পুলিশের উর্দি, কাঁধে লাগানো দুটি চকচকে স্টার। সেই উর্দি পরেই বুড়ো চাকরি দেওয়ার আশ্বাস দিচ্ছিল খড়দার যুবক। পুলিশের চোখে ধরা পড়ে তাকে উর্দি সমেত তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সেই ব্যক্তির নাম নাদিম হোসেন। পুলিশ সূত্রে অভিযোগ এই যুবক নিজেকে পুলিশ বলে এলাকাবাসীদের থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিতো।
অভিযুক্ত সেই যুবক নিজেকে বারাসাত পুলিশ জেলার ওসি ট্রাফিক বলে। ভুয়ো ওই পুলিশের ফাঁদে পড়ে ছেলের চাকরির জন্য ৪০ হাজার টাকা দেন এক স্থানীয়। ঘটনার দিন অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশ আধিকারিকরা। তারপর তার কাছে আইডি কার্ড চাইলে তিনি দেখাতে পারেন না। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ।
ফেরার সময় সেই যুবক জানিয়েছেন,”ছোটবেলা থেকেই তার পুলিশ হওয়ার ইচ্ছে ছিল, সেজন্যই সে এমন কাজ করেছে।”







