মরসুমি ফল খেতে কম বেশী সবার মন চায়। কিন্তু, ডায়াবেটিস যদি কারো থাকে আমাদের খাবারের ক্ষেত্রে অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে হয়৷ আমাদের শরীরের রক্তে শর্করার মাত্রা কতটা থাকছে, তা নিয়মিত চেক আপ করা অবশ্যই উচিৎ৷ সেক্ষেত্রে, অনেকের মনেই প্রশ্ন থাকে, সুগারের রোগী হলে কমলালেবু খাওয়া যাবে কিনা।
কমলালেবু সাধারণত মিষ্টি হয় ,তাই সুগারের রোগীরা তা খেতে ভয় পান৷ কিন্তু,কমলালেবু ‘ডায়াবেটিস ফ্রেন্ডলি’ খাবার৷ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কমলালেবুর glycaemic index (GI) ৪০-৪৩৷ অর্থাৎ, বেশ কম৷ কমলালেবু খেলে সঙ্গে সঙ্গেই কার্বোহাইড্রেট বা সুগার আমাদের রক্তে মেশে না, মিশতে সময় লাগে৷ কারণ, কমলালেবুতে আছে ফাইবার৷ যার ফলে তা হজম করতে বেশ সময় লাগে৷ তাই এই ফল খেতে হবে পরিমিত পরিমাণে।
কমলালেবুর রস নয়, সুগারের রোগীদের গোটা কমলালেবু খাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা৷ কারণ, কমলালেবুর রস খেলে অনেক প্রয়োজনীয় ফাইবারই নষ্ট হয়ে যেতে পারে৷ যার ফলে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে দ্রুত৷







