দেশ

বছরের দ্বিতীয় দিনে বন্দ্ধ ১৫ হাজার রেশন দোকান! ভোগান্তির মুখে সাধারণ মানুষ

দেশ জুড়ে চলছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ধর্মঘট। সেই ধর্মঘটের জেরে রাজ্যজুড়ে বন্ধ থাকবে ১৫ হাজার রেশন দোকান ও দেশের মোট ৫ লক্ষ। এতো বিপুল পরিমাণ রেশন দোকান বন্ধ থাকায় স্বভিকভাবেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে দেশের সাধারণ মানুষদের। প্রসঙ্গত আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে এক সমাবেশের আয়োজন করেছে দেশের রেশন ডিলাররা।

নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিল সহ একাধিক কারণ নিয়ে আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে এক সমাবেশ রয়েছে রেশন ডিলারদের। এবং সেই দিনে সাংসদ ভবন অভিযানেও যাবে তারা।সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবে তারা।সেই সাংসদভবন অভিযানের তাদের মূল দাবি থাকবে কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদারদের ন্যূনতম ৫০ হাজার টাকা আয় নিশ্চিত করা।

যদিও এই প্রসঙ্গে খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে,”কেন্দ্রের নীতির বিরুদ্ধে যদি এই রেশন ধর্মঘট হয়, তাহলে তার প্রভাব বাংলায় কেন ফেলা হচ্ছে? সাধারণ মানুষ রেশনের উপর নির্ভরশীল, তাতে বাধা দেওয়া হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.