চলতি বছরে লোকসভা নির্বাচনের আগেই বিরাট তৎপরতা দেখা গেছে ইডি ও সিবিআই আধিকারিকদের মধ্যে। কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকবার হানা দিতে দেখা গেছে একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে। এবার সেই অভিযানেই বিপদে এলো ইডি আধিকারিকদের ওপর। আজ সকালে সন্দেশখালিতে অভিযান করতে গিয়ে স্থানীয়দের ক্রোধের সম্মুখীন হয় ইডি আধিকারিকরা। সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন,”ইডি আধিকারিকদের উপর শাসক সরকারের গুন্ডাদের আক্রমণের পরে এটা স্পষ্ট যে রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই।আজ তাঁরা আহত হয়েছে, আগামীকাল তাদের খুন করা হতে পারে। এমন ঘটনা আমার কাছে বিস্মিত হবে না।”







