অফবিট

TRAI-এর তথ্য অনুযায়ী, মুখ থুবড়ে পড়ল Airtel!

একটা সময় ভারতে দশের বেশি টেলিকম অপারেটর সক্রিয় ছিল। জিওর আগমনের পর বহু টেলিকম অপারেটরই হারিয়ে গেছে।আবার কিছু টেলিকম অপারেটর একসঙ্গে জোট বেঁধেছে।সাম্প্রতিক উঠে আসা একটি তথ্য অনুযায়ী এই অবস্থায় আবার একবার ভারতের টেলিকম শিল্পের জন্য একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রিলায়েন্স জিওর আগমন ঘটার পরই জিও কানেকশন ব্যবহার করতে শুরু করেন দেশের অধিকাংশ মোবাইল ব্যবহারকারী।এর ফলে অন্যান্য টেলিকম অপারেটরগুলির গ্রাহক সংখ্যাও কমতে থাকে। অক্টোবর মাসে এয়ারটেল সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে ১.২ মিলিয়ন।

অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর মাসে রিলায়েন্স জিও ১.৮৪ মিলিয়ন গ্রাহক পেয়েছে। বহু গ্রাহকের রিলায়েন্স জিওকে বেছে নেওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে, সস্তায় ইন্টারনেট প্ল্যান, অত্যন্ত কম দামের জিও ভারত ৪জি হ্যান্ডসেট, বেটার কভারেজ।রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভোডাফোন আইডিয়া ০.৪ মিলিয়ন গ্রাহক যুক্ত করতে পেরেছিল অনেকদিন পর।

এরপরে ভোডাফোন আইডিয়া হারিয়েছে ১.৪১ মিলিয়ন সক্রিয় গ্রাহক। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল ৩৭৬.১৫ মিলিয়ন। অক্টোবর মাসে এই সংখ্যাটা কমে গিয়ে দাঁড়ায় ৩৭৪.৯৬ মিলিয়নে। অন্যদিকে রিলায়েন্স জিও ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২.১১ মিলিয়নে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.