বছরের শেষ মাস ডিসেম্বর শুরু হতেই ফের ব্যস্ত হয়ে উঠেছে গ্রহ-নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র বলছে, চলতি মাসে আকাশে ঘটতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ স্থানপরিবর্তন। তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল ১৬ ডিসেম্বর সূর্যের ধনু রাশিতে প্রবেশ। ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে।
সূর্যকে নবগ্রহের মধ্যে শক্তিশালী, কর্তৃত্ব ও সাফল্যের সূচক মনে করা হয়। ফলে এই গোচরের প্রভাব পড়বে সরাসরি পাঁচ রাশির ভাগ্যে—যাদের জীবনে আসতে চলেছে টাকার বৃষ্টি, পদোন্নতি, সম্পত্তি বৃদ্ধি এবং সম্মান-প্রাপ্তির সুযোগ।
চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে শুরু হতে চলেছে সৌভাগ্যের নতুন অধ্যায়—
মেষ রাশি
ডিসেম্বরের সূর্য গোচর মেষ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ সংকেত দিচ্ছে।
* চাকরিক্ষেত্রে বড়সড় সাফল্য।
* উচ্চ পদে পদোন্নতির সম্ভাবনা।
* সরকারি বা প্রশাসনিক পেশায় লাভবান হওয়ার যোগ।
*আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি বাড়বে সম্মান।
* পরিবহন বা যোগাযোগ সংশ্লিষ্ট ব্যবসায় উল্লেখযোগ্য মুনাফা।
* সঞ্চয়ের হার বাড়বে, সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা জোরালো।
কর্কট রাশি
এই মাস কর্কটদের জন্য অর্থভাগ্যের মাস বললে ভুল হবে না।
* হঠাৎ অর্থলাভ বা অপ্রত্যাশিত ইনকাম।
*জীবিকায় নতুন সুযোগ।
* দীর্ঘদিনের আর্থিক সংকট মিটে যাওয়ার সম্ভাবনা।
* কাজে স্বীকৃতি ও বৃদ্ধিপ্রাপ্ত আয়।
* ব্যবসায়ে মুনাফা।
* যানবাহন কেনার সম্ভাবনা প্রবল।
সিংহ রাশি
নিজ রাশির অধিপতি সূর্য নিজেই যখন অবস্থান পরিবর্তন করছেন, তখন সিংহ রাশির সৌভাগ্য স্বাভাবিকভাবেই বাড়বে।
*নেতৃত্বের ভূমিকায় সুযোগ।
*উচ্চপদস্থদের কাছ থেকে বিশেষ সহায়তা।
*পদোন্নতির যোগ।
* পুরনো বিনিয়োগ থেকে বড় রিটার্ন।
* আত্মবিশ্বাস ও সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা বাড়বে।
তুলা রাশি
ডিসেম্বরে সূর্যের ধনু রাশিতে গমন তুলাদের ভাগ্যচক্র ঘুরিয়ে দিতে পারে।
* আর্থিক উন্নতি।
* ব্যবসায় লাভের মুখ।
* সম্পত্তি কেনার সম্ভাবনা।
* সমাজে সম্মান ও প্রভাব বৃদ্ধি।
* বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ।
কুম্ভ রাশি
সূর্য গোচরের ফলে কুম্ভ রাশির জাতকদের জীবনে খুলে যাবে নতুন পথ।
* আয়ের একাধিক উৎস তৈরি।
* পূর্বের বিনিয়োগে লাভ।
* চাকরি ও ব্যবসায় আর্থিক স্থিতি দৃঢ় হবে।
* সামাজিক মর্যাদা বাড়বে।
* বড় কোনও লক্ষ্য পূরণের দিকে অগ্রগতি।







