দেশ

রামরাজ্যে অভাব গীতার

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করেই বেড়েছে রামচরিতমানসের চাহিদা। দীর্ঘ ৫০ বছরে প্রথমবার রামচরিতমানসের স্টকের অভাবের সম্মুখীন হয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরের গীতা প্রেস। এদিকে গীতা প্রেসের কর্মীরা এর চাহিদা বৃদ্ধি দেখে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। এদিন গীতা প্রেসের ব্যবস্থাপক লালমণি ত্রিপাঠী বলেন, “যেদিন থেকে রাম লালার প্রাণ প্রতিষ্টার তারিখ ঘোষিত হয়েছে, সেদিন থেকেই রামচরিতমানসের চাহিদা সুন্দরকাণ্ড ও হনুমান চালিসার সাথে বেড়েছে।

এপ্রসঙ্গে গীতা প্রেসের ব্যবস্থাপক লালমণি ত্রিপাঠী আরও বলেন, “গত বছর প্রতি মাসে আমরা রামচরিতমানসের ৭৫,০০০ কপি প্রকাশ করছিলাম। এই বছর, আমরা ১ লক্ষ কপি প্রকাশ করেছি ও এখনও কোন স্টক অবশিষ্ট নেই”।

প্রসঙ্গত, দেশজুড়ে চর্চার কেন্দ্র এখন অযোধ্যার রাম মন্দির। মাঝে আর কয়েক সপ্তাহ। তারপরই ঐতিহাসিক রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রামলালাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুধু তাই নয়, রামনগরী অযোধ্যাকে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে গড়ে তুলতে জোর চেষ্টা করছে কেন্দ্র সরকার। আর তাতে কোনও খামতি রাখতে চাইছেন না উত্তরপ্রদেশ সরকারও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.