রবিবার বসিরহাট পুরাতন বাজারের একটি শাড়ির দোকানের কাঠের দরজা ও ৮-১০টি তালা ভেঙে চুরি করে একদল দুষ্কৃতী। চুরি যায় প্রায় দশ লক্ষ টাকার শাড়ি ও বস্ত্র। সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত সিড়ি করে পুলিশ। চোরের ঘরে ঢুকে হতভম্ভ! পুলিশ। ঘরের মধ্যে আলমারিতে থরে থরে সাজানো চুরি যাওয়া শাড়ি ও বস্ত্র।
সূত্রের খবর, গত রবিবার একদল দুষ্কৃতী একটি বড় শাড়ির দোকানে ৮-১০ টি টালা ভেঙ্গে দুঃসাহসিক ডাকাতি করে। পরের দিন সকালে কর্মচারীরা প্রথম দেখেই খবর দেয় দোকানের মালিককে। খবর পেয়ে মালিক দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। জানা যায় ভোর ২টো ৫৮মিনিট নাগাদ চুরি হয়
খবর দেওয়া হয় বসিরহাট থানায়। খবর পেয়ে পুলিশ দোকানে এসে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ভিডিওতে দেখা যায় দুই যুবক কাঁধে করে শাড়ি বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে। চুরি করতে আসা দুই যুবকের একজন বিহারের বাসিন্দা সুরাজ কুমার সাউ। আরেক যুবক বসিরহাটের মাটিয়া এলাকার বাসিন্দা সোনা সাহা।
বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের ৭২নং বাস স্ট্যান্ড কাছের একটি বাড়ি থেকে সুরজ কুমার সাউকে গ্রেফতার করে। সুরজ বিহার থেকে কাজের জন্য এসেছিল। এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকত। এই ঘটনায় জড়িত আরেকজন সোনা সাহা পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।







