খেলাধুলা

ইনসেনটিভ ঘোষণা বিসিসিআই-এরটেস্ট দলের সদস্যদের জন্য, প্রতি ম্যাচ ৪৫ লক্ষ টাকা

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-১ জয় পাওয়ার পরেই ভারতীয় ক্রিকেটারদের জন্য ঘোষণা করা হল বিশেষ ইনসেনটিভ । এবার থেকে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় ক্রিকেটাররা ৪৫ লক্ষ টাকা করে পাবেন । সোশ্যাল মিডিয়া পোস্টে বিসিসিআই সচিব জয় শাহ এই ঘোষণা করেছেন । প্রতি বছর যদি ৯টি করে টেস্ট ম্যাচ খেলে ভারতীয় দল, তাহলে অন্তত ৭টি ম্যাচ খেললেই ক্রিকেটাররা ম্যাচ পিছু ৪৫ লক্ষ টাকা করে পাবেন।

যাঁরা দলে থাকলেও এই ম্যাচগুলিতে খেলার সুযোগ পাবেন না, ২২.৫ লক্ষ টাকা করে তাঁরাও পাবেন। বছরে ৫ থেকে ৬টি টেস্ট ম্যাচ খেললে ম্যাচ পিছু ৩০ লক্ষ টাকা করে পাওয়া যাবে। ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা করে পাবেন, যাঁরা দলে থাকবেন। কিন্তু বছরে ৪টির কম টেস্ট ম্যাচ খেললে আর পাওয়া যাবে না ইনসেনটিভ।

বিসিসিআই সচিব সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমি পুরুষদের সিনিয়র দলের জন্য টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম ঘোষণা করছি। আমাদের অ্যাথলিটদের জন্য আর্থিক বৃদ্ধি ও স্থিতাবস্থা নিশ্চিত করাই এই স্কিমের লক্ষ্য। ২০২২-২৩ মরসুম থেকে কার্যকর হচ্ছে টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম। টেস্ট ক্রিকেট খেলার জন্য আমাদের দলের ক্রিকেটাররা যে ম্যাচ ফি পায়, তার পাশাপাশি অতিরিক্ত অর্থ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.