সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পিংলার মালিগ্রামে দিনেদুপুরে বাজারের মধ্যে প্রকাশ্যে টাকা চুরির ঘটনা ঘটে। জানা যায় গত ১৯ এ জুলাই এক পেট্রোল পাম্প প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। গ্রেফতার করা হল ৩জনকে।
গত ১৯ জুলাই সকাল ১০টায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মালীগ্রাম বাজারে একটি পেট্রোল পাম্পের মলিকের বাইকের ডিকি থেকে ১ লক্ষ ৩৮ হাজার টাকা ছিনতাই করে পালায় দুস্কৃতীরা। এই ঘটনার প্রেক্ষিতে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পিংলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পিংলা থানার পুলিশ। তাদেরকে মেদিনীপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এমনটাই সুত্র মারফৎ খবর।







