চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি আজ নতুন নয়। বহুবার সংবাদ মাধ্যমে প্রকাশ পাছে এই গাফিলতি। তারপরও কি কিছু পরিবর্তন হচ্ছে। প্রশ্নটা থেকেই যাচ্ছে কারণ আবারও সংবাদমাধ্যমে প্রকাশ পেলো চিকিৎসা ক্ষেত্রের দুর্দশার কথা। ঘটনা এবার বিহারের মুজফ্ফরপুরের।
পায়ের মধ্যে সূচ সমেত এক পড়ুয়ার পায়ে প্লাস্টার করে দেবার চাঞ্চল্যকর খবর উঠে এলো সংবাদের শিরোনামে। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসের ২৪ তারিখ মীনাপুরের ধরমপুর পঞ্চায়েত এলাকার একটি প্রাথমিক স্কুলে গাছের ডাল ভেঙে ওই ছাত্রের পায়ে পড়ে।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পায়ে সেলাই করা হয়। এরপর পায়ে প্লাস্টার করে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু আসল ঘটনার সূত্রপাত তারপরই। বাড়িতে ফেরার পর শুরু হয় অশ্য যন্ত্রণা। একটা সময় পর ওই পড়ুয়ার পা অসাড় হতে শুরু করে।
এগারো দিনের মাথায় ওই ছাত্রকে নিয়ে যাওয়া হাসপাতালে। জানা যায় সেলাইয়ের সূচ সমেত পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। কপাল জোরে পা বেঁচে যায় ওই পড়ুয়ার। তবে সংক্রমণ বেশ খানিকটা ছড়িয়ে যায়।







