দেশবিদেশ

টেক দুনিয়ায় মন্দার ছায়া:বড়সড় ছাঁটাই ওরাকলের

মার্কিন টেক জগতে বড়সড় আলোড়ন। বিশ্বখ্যাত সফটওয়্যার জায়ান্ট ওরাকল হঠাৎ করেই ভারতে কর্মরতদের মধ্যে একাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের দাবি, প্রতি দশ জনে একজন চাকরি হারাচ্ছেন। বিপাকে পড়েছেন বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন দফতরে কর্মরত হাজার হাজার ভারতীয় আইটি পেশাদার। সংস্থার অভ্যন্তরীণ বার্তা অনুযায়ী, প্রযুক্তির নতুন যুগে নিজেদের পুনর্গঠন ছাড়া উপায় নেই বলেই এই কঠিন পদক্ষেপ নিতে হয়েছে। তবে কতজন কর্মী কার্যত ছাঁটাইয়ের শিকার হচ্ছেন, সে সংখ্যা গোপন রেখেছে কর্তৃপক্ষ।

কিন্তু এখানেই শেষ নয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান দাপটের মাঝেই ওরাকল সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে ওপেনএআই-এর সঙ্গে। জানা গিয়েছে, আমেরিকায় বিশাল এক ডেটা সেন্টার প্রকল্পের লক্ষ্যে একত্র হয়েছে দুই সংস্থা, যেখানে কোটি কোটি ডলার লগ্নি করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের অনুমান, এই খাতে বিপুল ব্যয় সামাল দিতেই বিশ্বজুড়ে কর্মী সঙ্কোচন চালাচ্ছে ওরাকল। শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতেও একযোগে কমানো হচ্ছে কর্মী সংখ্যা। ইতিমধ্যেই মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, মেটার মতো টেক জায়ান্টরা ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে—ট্রাম্পের সঙ্গে শীর্ষকর্তাদের বৈঠকের পর হঠাৎ করে ভারতে এত বিপুল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি নিছক কাকতালীয়, নাকি এর নেপথ্যে আরও অজানা চাপা হিসেব লুকিয়ে আছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.