রাজ্য

দিল্লির কাছে ৩০০ কেজি আরডিএক্স উদ্ধার! কাশ্মীরে ধৃত চিকিৎসককে জেরা করে বড়সড় হামলার ছক ফাঁস

দিল্লির উপকণ্ঠে অবস্থিত হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩০০ কিলোগ্রামেরও বেশি আরডিএক্স (RDX) বিস্ফোরক উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরে অস্ত্র পাচার মামলায় ধৃত এক চিকিৎসককে জেরা করে এই বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিস পাওয়া গিয়েছে। একইসঙ্গে একটি একে৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। রাজধানীতে কি তবে বড়সড় কোনও হামলার ছক কষা হচ্ছিল? এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক অনুসন্ধান।

এই ঘটনায় মূল সূত্রটি এসেছে কাশ্মীর থেকে। জানা গিয়েছে, কিছুদিন আগে পুলিশ আদিল আহমেদ র‌্যাদার নামে এক ব্যক্তিকে অস্ত্র পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করে। তিনি পেশায় চিকিৎসক। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ফরিদাবাদে তল্লাশি চালানো হয়। উপত্যকায় এই চিকিৎসকের নামে যে লকার ছিল, সেখানে তল্লাশি চালিয়ে একটি একে৪৭ রাইফেল এবং আরও কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছিল। হরিয়ানার ফরিদাবাদ রাজধানী সংলগ্ন এলাকা (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা এনসিআর)-এর অন্তর্গত। এই এলাকায় নিরাপত্তা এমনিতেই খুব কড়া থাকে। দেশের এই অত্যন্ত সংবেদনশীল এলাকায় এত আরডিএক্স কবে, কীভাবে সরবরাহ করা হলো, এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।পুলিশ জানতে পেরেছে, ফরিদাবাদে এই বিপুল পরিমাণ আরডিএক্স এসেছিল কাশ্মীর থেকেই। রাজধানীর কাছে এই বিস্ফোরক সরবরাহ করার অভিযোগ রয়েছে এই কাশ্মীরি চিকিৎসকের বিরুদ্ধে। আদিল নিজেই এই বিস্ফোরক নিয়ে এসেছিলেন, নাকি অন্য কোনোভাবে তা পাঠানো হয়েছিল, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

তদন্তে কাশ্মীর পুলিশের হাতে আরও এক চিকিৎসকের নাম উঠে এসেছে। মুজাম্মিল শাকিল নামের এই চিকিৎসক পুলওয়ামার বাসিন্দা। অভিযোগ, তিনিও অস্ত্র ও বিস্ফোরক পরিবহণের সঙ্গে যুক্ত। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যারা খোঁজ রাখেন, তারা বলছেন, এত বিপুল পরিমাণ বিস্ফোরকের সঙ্গে কাশ্মীরের যোগ সাম্প্রতিক অতীতে আর কখনও পাওয়া যায়নি। গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় ঘটনা। যদিও এর সঙ্গে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের যোগ আছে কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে কাশ্মীরের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এর পরেও উপত্যকা থেকে এত বড় মাপের অস্ত্র ও বিস্ফোরক কী করে রাজধানীর কাছাকাছি সরবরাহ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.