মৃত্যু শোককে পিছনে রেখে ভোট দিতে এগিয়ে গেল এক একান্নবর্তী পরিবার। যে পরিবারে এই মুহুর্তে সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ৩৬ জন। ভোটের দিন সাত সকালে মৃতদেহ সৎকার সেরে ভোট দিতে গেলেন সকলেই। পরিবারের সকলেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবে রীতিমতো আপ্লুত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার সকাল গড়াতেই তিনি হাজির হন বহরমপুরের সারগাছি এলাকার পুলিন্দা গ্রামে। সেখানে পৌঁছে সরাসরি তিনি হাজির হন ব্যানার্জি পাড়ার বাসিন্দা মৃত কৃষ্ণচন্দ্র প্রামাণিকের বাড়িতে। জানা যায়- গত ১২ই মে রাতে নিজের বাড়িতেই বয়সজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র প্রামানিকের। এরপর ১৩ তারিখ সাতসকালে তার মৃতদেহ সৎকার সেরে সকাল সকালই ভোট দিতে যান ওই পরিবারের সদস্যরা। সৌভাগ্যবশত তারা প্রত্যেকেই ভোট দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। স্বাভাবিকভাবে এই খবর জানতে পারা মাত্র আজ দুপুরে সেই পরিবার সদস্যদের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
Read Next
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
Related Articles
Check Also
Close







