ভোট প্রচারে এসে হলদিয়ায় দেবাংশু পেলেন বিয়ের সম্বন্ধের প্রস্তা।।তবে এখনই সে প্রস্তাব নাকচ করলেন খোদ তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
হলদিয়া বিধানসভা এলাকায় সোমবার একগুচ্ছ প্রচার কর্মসূচী সারেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া পুরসভার ১২নং ওয়ার্ডে দূর্গাচক স্টেডিয়ামের কাছে এমনই এক কর্মসূচীতে তিনি যখন প্রচার কাজ সারছিলেন তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলেন দলিয় নেতা কর্মীরা। সেই অনুষ্ঠানে দেবাংশুর জয় কামনা করে, দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান এক মহিলা তৃণমূল কর্মী। মাইক হাতে তার এই ঘোষণা মাত্রই হাততালি পড়তে থাকে।তবে তিনি এখনই বিয়ে করছেন না, জিতে আগে কাজ করতে চান। এখনই সংসার জীবনে আবদ্ধ যে তিনি হতে চান না তাও জানালেন।







