রাজ্য

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল এলটিসি ও এইচটিসির মেয়াদ

পুজোর আনন্দে মধ্যেই সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি) ও হোম ট্র্যাভেল কনসেশন (এইচটিসি)-র মেয়াদ আরও বছরখানেক বৃদ্ধি হলো। যার ফলে গত তিন বছরে সরকারি কর্মীরা যেই সমস্ত সুবিধা নিতে পারেনি, সেই সমস্ত সুবিধা আগামী এক বছরের মধ্যে উপভোগ করতে পারবে।

বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতর এরকমই এক বিজ্ঞপ্তি জারি করেছে। এলটিসির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩১ শে অক্টোবর। তবে সেই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। পাশাপশি বছর খানেকের জন্য বৃদ্ধি হয়েছে এইচটিসির মেয়াদ। যার জন্য আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

প্রত্যেক তিন বছর অন্তর এক বার এই সুবিধা পাবে সরকারি কর্মীরা। তবে এই অতিরিক্ত এক বছরের মেয়াদ শুধু এক বারের জন্যই প্রযোজ্য। তবে ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে এর কোনও প্রভাব পরবে না বলে মত অর্থ দফতর। পুরনো ছুটির মেয়াদ বাড়লেও, নিয়ম মেনে ২০২৫ সালের ১ লা নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবে কর্মীরা।

নবান্ন সূত্রে জানা গেছে, অনেক রাজ্য সরকারি আধিকারিক ব্যক্তিগত কিছু সমস্যার জন্য নির্ধারিত সময়ে এলটিসি বা এইচটিসি নিতে পারেনি। তাঁদের কথা ভেবেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে সরকারের এই উদ্যোগে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী উপকৃত হবে বলে মত বিশেষজ্ঞদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.