ভোজন রসিক বাঙালী। খাদ্যের কথা উঠে এলেই প্রথমেই মনে হয় বাঙালীর কথা। বাংলায় বাঙালীরা বিভিন্ন ভাবে পালন করে খাদ্য উৎসবের। এবার এই খাদ্য উৎসবে মাতলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির।
আজ স্কুলে খাদ্য উৎসবের সুচনা করেন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌড়ী। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা একাধিক নানান লোভনীয় খাওয়ারের স্টল দেয়। ছাত্রছাত্রীদের বাড়ীতে তৈরী করা বিভিন্ন ধরনের পিঠেপুলি, মশলা শরবৎ, ঘুগনী, কচুরী, ভেজিটেবল চপ নজরকাড়ে শিক্ষক শিক্ষিকা থেকে বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের।
বিদ্যামন্দিরের পক্ষ থেকে প্রধান শিক্ষক সহ, শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন খাওয়ার স্টল পরিদর্শন করে প্রতিযোগীতারও আয়োজন করেন। এককথায় এই খাদ্য উৎসবকে ঘিরে নব প্রানের সঞ্চার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে।
বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পবিত্রবাবু জানায়, ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি, খাদ্যের গুনাবলী ছাত্রছাত্রীদের হাতে কলমে বোঝানোর জন্যই আমাদের এই প্রয়াস।







