অফবিট

কফিন বন্দি জীবিত মানুষ ! প্রত্যন্ত গ্রামে পালিত হয় এক অদ্ভুত নিয়ম ! জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা : বড়ই অদ্ভুত আমাদের এই পৃথিবী। কোথায় কি নিয়ম পালন করা হয় ? কেন করা হয় ? তা নিয়ে চলে বিস্তর তর্ক। তার মধ্যেই এমন কিছু অদ্ভুত নিয়ম ও পালন করা হয়, যা দেখলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে। উদাহণস্বরূপ, একটি দেশ এমন আছে যেখানে মানুষকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে একটি উত্‍সব পালন করা হয়।

প্রত্যেক বছর কোনো না কোনো মানুষকে কফিন বন্দি করে জীবন্ত দাফন করা হয়। এমন এক অদ্ভুত ঘটনা ঘটে কিউবার রাজধানী হাভানা থেকে ১২ মাইল দূরে সান্তিয়াগো দে লাস ভেগাস নামক গ্রামে।

এই গ্রামের দীর্ঘ দিনের রীতি অনুযায়ী ‘বারিয়াল অব প্যাচেন্দো’নামক এক অনুষ্ঠানে একজন জ্যান্ত মানুষকে কফিনে বন্দি করে কবর করা হয়। এই অনুষ্ঠানের প্রথা অনুসারে বিভিন্ন রকমের নিয়ম মেনে একজনকে জ্যান্ত অবস্থায় কফিনে বন্দি করে, কবর দেওয়া হয়। এরপর শবদেহের মিছিলের মতই, চারজন ওই কফিনটিকে নিয়ে মিছিল করে। যেখানে একদল বৃদ্ধ-বৃদ্ধারা ক্রন্দনরত অবস্থায় থাকে। কিন্তু তাদের পিছনে যেই ব্যক্তিরা ভিড় জমায়, তাদের চিত্রটি থাকে একটু অন্যরকম।তারা সকলেই থাকে নেশাগ্রস্ত অবস্থাতে। তারা এতটাই নেশাতে থাকে যে তাদের কোন দিক বিদিক হুশ থাকে না। এই অনুষ্ঠানটি পুরোটাই সত্যিকারের খ্রিস্টানদের মৃতদেহ শোভাযাত্রার মতো। কিন্তু এখানে মূল পার্থক্য হলো শবদেহের ক্ষেত্রে। কারণ আসল মৃত্যু মিছিলের কফিনে থাকা ব্যক্তি মৃত অবস্থায় থাকে। কিন্তু এক্ষেত্রে মিছিলে কফিন বন্দি থাকে একজন জ্যান্ত ও জীবিত মানুষ।এই বিষয়টি যেমন অস্বাভাবিক, তেমনই ভয়ানক এক ঘটনা। দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসে ওই গ্রামে। আজকের দিনে দাড়িয়েও এরকম এক ভয়াবহ প্রথা চলার রীতি রয়েছে কিউবারের প্রত্যন্ত গ্রামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.