দেশ

বায়ুসেনার হাতে তেজস নয়া সংস্করণ, বড় ঘোষণা কেন্দ্রের !

নিজস্ব সংবাদদাতা : তেজসের নয়া সংস্করণ পাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এটি ভারতীয় বায়ুসেনা এবং দেশের সুরক্ষার জন্য বড় খবর।বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েক বছরে ৩০০-রও বেশি তেজস যুদ্ধবিমান শামিল হবে ফাইটার স্কোয়াড্রনগুলিতে। এর মধ্যে তেজস মার্ক-১এ এবং তেজস মার্ক-১ বিমান রয়েছে।

ছ’দশকের পুরনো রুশ যুদ্ধবিমান মিগ-২১-এর পরিবর্তে ভারতীয় ফাইটার জেট তেজসের নতুন সংস্করণকে বেছে নিতে চলেছে বায়ুসেনা। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেঙ্গালুরুর ‘হিন্দুস্তান অ্যরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-কে ১০০টি তেজস মার্ক-১এ সরবরাহের বরাত দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।দীর্ঘ পরীক্ষানিরীক্ষা পর ২০২১ সালের গোড়ার দিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি হালকা যুদ্ধবিমান তেজসের উন্নত সংস্করণ মার্ক-১এ কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। তার পরেই বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু করেছে হ্যাল।

চতুর্থ প্রজন্মের ‘লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্‌ট’ গোত্রের তেজস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ ও সরঞ্জামও ভারতীয় সংস্থাগুলি তৈরি। চিনের জেএফ-১৭ যুদ্ধবিমানের তুলনায় তেজসের নয়া সংস্করণ প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টে জানানো হয়েছে।উল্লেখ্য উন্নত মানের হালকা যুদ্ধবিমান হিসেবে তেজসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নাম আসে চিনা জেএফ-১৭।

তেজসকে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্‌ড অ্যারো রেডার’ (এএসইএ), মিড এয়ার ফুয়েলিং এবং‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার কাজও সম্পূর্ণ করে ফেলেছে হ্যাল। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্যে সফল উড়ান এবং অবতরণ পরীক্ষা হয়েছে তেজসের। ফলে অদূর ভবিষ্যতে বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌসেনাতেও দেখা যেতে পারে এই যুদ্ধবিমানকে।এদিকে ভারত থেকে তেজস কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বেশ কিছু দেশ। তাদের মধ্যে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, মিশর এবং আর্জেন্তিনার মতো দেশের নাম। এই মুহূর্তে মালয়েশিয়াকে ১৮টি যুদ্ধবিমান বিক্রি করছে কেন্দ্র। বলা যায় এই আবহে চিনে তৈরি জেএফ-১৭ জেটগুলি জোর টেক্কা দিচ্ছে ভারতে তৈরি তেজস যুদ্ধবিমান। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.