অবশেষে জেলমুক্তি । বীরভূমের বাসিন্দা গর্ভবতী সোনালী খাতুন সহ আরো ১৬ জনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে তারা , তবে ঠিক কবে তাদের পুনরায় ভারতে ফেরানো হবে , সেই নিয়ে কোনো খবর পাওয়া যায়নি ।
চলতি বছরের জুন মাসে , বাংলাদেশি সন্দেহে সোনালী খাতুন, সুইটি বিবি ও একটি ৬ বছরের বাচ্চা সহ মোট ১৬ জনকে গ্রেফতার করে দিল্লী পুলিশ । জুন মাসে তাদের পাকড়াও করে , আগস্টে বিএফএসের তুলে দেয় দিল্লী পুলিশ। এরপর বাংলাদেশে পাঠানোর পর তাদের গ্রেপ্তার করে বাংলাদেশি পুলিশ। এই ঘটনায় সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ বাংলা বলায় ‘ তাদের পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
এরপর উভয় দেশের আদালতে মামলা শুরু হয় । একদিকে, এই দেশের সুপ্রিম কোর্ট তাদের ‘ভারতীয়’ বলে উল্লেখ করে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল । অন্যদিকে , সোনালীদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে প্রমাণ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে শুনানি চলেছিল । এরপর অবশেষে সোমবার শীর্ষ আদালতে শুনানির পর , বিচারক তাদের মুক্তির নির্দেশ দেন । সোমবার সন্ধ্যায় অবশেষে স্বস্তি পেল তারা , তবে ঠিক কবে তারা আবারো দেশে ফিরবে তা এখনো জানা যায়নি ।







