চড় নয়, ছিল নিখাদ খুনসুটি—দিল্লি ম্যাচের শেষে কুলদীপ যাদবের হাতে রিঙ্কু সিংহের চড় খাওয়ার দৃশ্য নিয়ে জলঘোলা হলেও, অবশেষে মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে স্পষ্ট করে দিল তারা—ঘটনাটি নিছকই বন্ধুত্বপূর্ণ খেলার অঙ্গ, কোনও বিতর্ক নয়। ভিডিওটিতে রিঙ্কু ও কুলদীপের ঘনিষ্ঠ সম্পর্ক ও পুরনো মুহূর্তগুলোর স্মৃতি তুলে ধরা হয়েছে, যা থেকে স্পষ্ট—উত্তরপ্রদেশের দুই সতীর্থের মধ্যে রয়েছে প্রাণখোলা মজার সম্পর্ক।
ঘটনাটি ঘটে মঙ্গলবার, দিল্লি বনাম কেকেআর ম্যাচের পরে। খেলা শেষের পরে দুই দলের খেলোয়াড়েরা মাঠে গল্পে মেতে ওঠেন। সেই সময় উত্তরপ্রদেশের রিঙ্কু ও কুলদীপ হাসিমুখে আড্ডা দিচ্ছিলেন। আচমকাই কুলদীপ রিঙ্কুর গালে হালকা থাপ্পড় মারেন, যা দেখে রিঙ্কু প্রথমে হতবাক হয়ে যান। যদিও কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, এটি নিছকই মজা। কিন্তু ক্যামেরায় ধরা পড়ার পরে তা নিয়ে শুরু হয় চর্চা।
তবে কেকেআরের ভিডিয়োতেই স্পষ্ট—ঘটনার মধ্যে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। রিঙ্কু ও কুলদীপ যে শুধুই দলের প্রতিপক্ষ নন, বরং মাঠের বাইরেও ঘনিষ্ঠ বন্ধু, সেই বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ভিডিওতে।
এদিকে ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কেকেআর। গুরবাজ়, নারাইনদের ব্যাটে ২০৪ রান তোলে তারা। দিল্লির ১৯০ রানে থেমে যাওয়া নিশ্চিত করে নারাইনের জোড়া উইকেট, আর কলকাতার ১৪ রানের জয়।







