খেলাধুলা

রেকর্ডের ঝড়েও হারের বেদনা, স্মৃতির ইনিংস ম্লান হিলির তাণ্ডবে

বিশাখাপত্তনমের মাঠে ইতিহাস গড়েও ব্যর্থ হল ভারত। স্মৃতি মন্ধানার রেকর্ডভাঙা ইনিংস, প্রতিকা রাওয়ালের দৃঢ় ব্যাটিং, রিচা ঘোষের ছোট্ট আগুন ঝরা পারফরম্যান্স—সবকিছু মিলিয়েও জয়ের মুখ দেখল না উইমেন ইন ব্লু। বিশ্বকাপে এক ও তিনের হাইভোল্টেজ লড়াইয়ে ৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির ব্যাটে একক আধিপত্য, ১০৭ বলে ১৪২ রানে ভারতের হাতছাড়া হলো নিশ্চিত জয়।

টসে জিতে ব্যাট করতে নেমে ঝড় তোলেন প্রতিকা ও স্মৃতি। দুই ওপেনারের ১৫৫ রানের জুটি ভারতকে দেয় দারুণ ভিত। ৯টি চার ও ৩ ছক্কায় ৮০ রানে থামেন স্মৃতি, কিন্তু ততক্ষণে গড়ে ফেলেছেন নজিরের পর নজির। এক ক্যালেন্ডার বছরে হাজার রান, মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান—সবই তাঁর ব্যাট থেকে। ১১২ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে বিরাট কোহলির রেকর্ডও ভাঙলেন তিনি।

তবে মিডল অর্ডারে ধারাবাহিকতা ফের মাথাব্যথা হয়ে উঠল ভারতের। প্রতিকার ৭৫, রিচা ঘোষের ২২ বলে ৩২ ও জেমাইমার ৩৩ রানের পর লোয়ার অর্ডারের ধসেই থেমে যায় ইনিংস। অ্যানাবেল সুথারল্যান্ডের নিখুঁত স্পেলে (৫/৪০) ভারত ৩৩০ রানে থামে। মনে হচ্ছিল এ রানই যথেষ্ট, কিন্তু হিলির ব্যাটে ভেসে গেল সব আশার স্রোত।

হিলির পর গার্ডনার ও সুথারল্যান্ডের ছোট পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে এনে দেয় ঐতিহাসিক জয়। বল হাতে সোফিয়া ৩ উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। রেকর্ডের ম্যাচে রেকর্ড গড়েও হারের হতাশা স্মৃতি-হরমনদের। বিশ্বকাপের সেমিফাইনালের রেস এখন আরও কঠিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.