আজ থেকে ৭ দিন উত্তরবঙ্গ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বাগডোগরা বিমানবন্দর থেকে সফরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তার আগে সংহতি বা সম্প্রীতি দিবস পালনের এক অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন,”আগামী দিনে বাংলাই সবাইকে পথ দেখাবে, বাংলা ক্ষমতা চায়না।”
প্রতিবছর ৬ই ডিসেম্বরে সংহতি বা সম্প্রীতি দিবস পালন করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন,যাঁরা আয়োজক তাদের ধন্যবাদ জানাই। এই দিনটি সম্প্রীতি দিবস, ঐক্য়ের দিবস হিসাবে পালন করি। বাংলার মাটি সংস্কৃতির মাটি,সব ধর্মের মাটি বাংলা।”
তিনি আরও বলেন,”আগামী দিনে বাংলাই পথ দেখাবে। বাংলা ক্ষমতা চায় না, বাংলা পথ দেখাবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও।”তারপরই কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন,”আমরা ভেদাভেদ মানি না, ধর্মকে প্রাধান্য দিয়ে কিছু দল দেশ ভাগ করতে চাইছে। আসন্ন নির্বাচনে নিয়ে ভোটকে আরো জোরদার করতে হবে, তৃণমূল বিজেপিকে হারাবে।”







