ইংল্যান্ডে ফুটবল প্রেমীদের বিজয় মিছিলে বড় দুর্ঘটনা ! সোমবার সিটি সেন্টার থেকে বের হয় লিভারপুল অনুরাগীদের এক জমজমাটি মিছিল । নাচে গানে মত্ত ছিলেন লিভারপুল অনুরাগীরা। এই আনন্দের যাত্রা যে মুহূর্তেই এক ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হবে , তা কেউ ভাবতেও পারেনি । হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি । ধাক্কা মারে প্রায় পঞ্চাশের কাছাকাছি সমর্থককে ।
জানা গিয়েছে ইতিমধ্যেই এই দুর্ঘটনায় প্রায় ২৭ জন গুরুত্বর ভাবে জখম হয়েছেন । তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর ভাবে জখম সহ প্রায় ৫০ জন আহত হয়েছেন । গাড়ির ধাক্কায় আহতের মধ্যে রয়েছে ৪ শিশুও ।
এক প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, “কয়েক জনকে ধাক্কা মারার পরেই গাড়িটি থেমে যায়। কিন্তু ততক্ষণে যে আহতের সংখ্যা এত দাঁড়িয়েছে তা কেউ বুঝে উঠতে পারেনি। গাড়িটি থামতেই সেটি ঘিরে ধরে উন্মত্ত জনতা। এরপর চলে হামলা। ভাঙা হয় গাড়ির কাচ, দরজা।” ইতিমধ্যেই ৫৩ বছর বয়সী ওই গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।






