সারদাকাণ্ডের আরও একটি মামলায় স্বস্তি পেলেন কুণাল ঘোষ। গত ২০১৩ সালে পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় তৃণমূলের মুখপাত্রকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল এমপি এমএলএ বিশেষ আদালত।
উল্লেখ্য, এর পূর্বে সারদার আরও একটি মামলায় কুণালকে নির্দোষ বলেছিল আদলত। এখনও পর্যন্ত জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টার মামলাতেই কুণাল কেবল দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু কোর্ট উক্ত মামলায় তাঁকে কোনও সাজা দেয়নি। বলা হয়ে, সংশ্লিষ্ট মামলা চলাকালীন সময়ে কুণালের মানসিক অবস্থা ঠিক ছিল না।
পার্ক স্ট্রিট থানার এই মামলাটিতে কুণালের বিরুদ্ধে ৪০৯ ধারায় অভিযোগ করা হয়েছিল। কুণাল ঘোষের আইনজীবী সওয়ালের পরিপ্রেক্ষিতে বলেন, ৪০৯ ধারা তখনই বলবৎ হয়, যখন কোনও সরকারি কর্মচারী বা আধিকারিক সরকারি তহবিল তছরুপ করেন। নির্দিষ্ট ক্ষেত্রে তার কোনওটাই বর্তমান নয়। তার কারণ, কুণাল সরকারি কর্মচারীও ছিলেন না। এবং সারদার সঙ্গে সরকারি তহবিলের কোনওপ্রকার সম্পর্ক ছিল না। অবশেষে শুনানি শেষে কুণাল ঘোষকে নির্দোষ ঘোষণা করে উচ্চ আদালত।







