রাজ্য

লক্ষীর ভান্ডারের পর এবার রাজ্য নিয়ে এল নতুন প্রকল্প, যেখানে মিলবে ১০ হাজার টাকা।

এর আগেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন।এই প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষীর ভান্ডার। তবে লক্ষীর ভান্ডারের পাশাপাশি অন্যান্য প্রকল্পগুলিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও কন্যাশ্রী, যুবশ্রী, রুপশ্রী, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পও চালু রয়েছে আর এগুলির নগদ টাকা দেওয়ার কারণে রাজ্যের বাসিন্দাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এগুলির পাশাপাশি রাজ্য নিয়ে এলো এক নতুন প্রকল্প যেখানে মিলবে ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় নতুন প্রকল্পের কথা।রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এই বাজেট পেশ চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন যেটি হল সমুদ্র সাথী। এই প্রকল্পের জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। যেখানে দুটি কিস্তিতে ৫০০০ করে ১০০০০ টাকা দেওয়া হবে।

এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত্‍স্যজীবীরা। সূত্র মারফত জানা যাচ্ছে, এই তিন জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষই সমুদ্রে গিয়ে মাছ ধরেন এবং এটি তাদের বড় পেশা। এই কারণে এই প্রকল্পের নাম রাখা হয়েছে সমুদ্রসাথী। পেশার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। তবে এই তিন জেলার সমস্ত মৎস্যজীবীরাই এই প্রকল্পের সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে।

বাজেটে এই নতুন প্রকল্প নিয়ে যা ঘোষণা করা হয়েছে তা হলো, প্রতিবছর দুটি কিস্তিতে ৫০০০ টাকা করে এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি সময় করে এই আওতায় থাকা মৎস্যজীবীদের এই টাকা দেওয়া হবে। সবে মাত্র ঘোষিত হওয়া এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে তা এখনো বিশদে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.