বিনোদন

টান টান থ্রিলার সাইকোলজিক্যাল মুভি ‘অহল্যা’য় দেখা যাবে বনি-পায়েল-প্রিয়ঙ্কা কে, প্রকাশ্যে এল টেলার

এবার প্রকাশ্যে ‘অহল্যা’ ছবির টেলার। এই ছবির নাম ঘোষণা হয়েছে সেপ্টেম্বর মাসে ২০২৩ সালে। এই মুভিতে এই বার দেখা যাবে প্রিয়াংকা সরকার, পায়েল সরকার এবং বনি সেনগুপ্ত কে। ‘অহল্যা’ মুভির প্রকাশের তারিখও ঘোষণা করা হয়েছে। এই ছবির পরিচালক হলেন অভিমন্যু মুখোপাধ্যায়। এইবার পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় এর নতুন ছবি আসছে ‘অহল্যা’। এই ছবিতে বনি সেনগুপ্ত কে মুখ্য ভূমিকায় দেখা যাবে, প্রিয়াংকা সরকার এবং পায়েল সরকারকেও। আগামী ২৩ ফেব্রুয়ারি এই থ্রিলার সাইকোলজিক্যাল মুভি মুক্তি পেতে চলেছে। ‘কাছের মানুষ’ এবং ‘পরিণীতা’ ছবির লেখক অর্ণব ভৌমিক এই ছবির গল্প লিখেছেন। এই ছবির হেড বর্ষীয়ান প্রযোজক অনুপ সেনগুপ্ত।

টান টান থ্রিলার সাইকোলজিক্যাল ছবির রন্ধে রন্ধে রয়েছে রহস্যের জাল, যা দেখলে আতকে উঠতে বাধ্য হবেন দর্শকরা। বনি সেনগুপ্ত কে এই ছবিতে দেখা যাবে রেহানের চরিত্রে। জিম ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এরপর কাজের সূত্রে আলাপ হয় একজন মেয়ের সাথে এবং তাঁরা প্রেমে পড়ে। প্রথমে তাঁদের সম্পর্ক বেশ ভালোই চলতে শুরু করে। এরপর ভালোবাসা বেড়ে এমনই পর্যায়ে যেতে শুরু করে যে অন্যকে ছেড়ে থাকা অসম্ভব হয়ে ওঠে। প্রেমের গভীরতা রেহানের এতটাই বেড়ে যায় যে প্রেমিকাকে নিয়ে ধীরে ধীরে পোজ়েজিভ হয়ে পড়ে। এই কারণে ধীরে ধীরে সম্পর্কে ফাটল দেখা যেতে শুরু করে। এই লিভ-ইন এর সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে দেখা যায়। তার পর সে একা একটা অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। এই ব্রেকআপের পর কাজের মধ্যে নিজেকে ব্যাস্ত রাখার চেষ্টা করে কিন্তু অনিদ্র তাকে গ্রাস করে। অন্যদিকে তার নতুন ফ্ল্যাটে একটি বাচ্চা মেয়েকে সিঁড়ি তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এই গল্প যত এগোতে থাকে ততোই সামনে আসতে থাকে এই বাচ্চা মেয়েটির পরিবার বাস্তবে আর কোনও রকম অস্তিত্ব নেই। তাহলে রেহানের সঙ্গে তার কীভাবে আলাপ হয়? কোনও স্বর্গীয় যোগ আছে তাদের মধ্যে? রেহান সেই ফ্ল্যাট ছেড়ে দেয় এই ঘটনার পর। কিন্তু তাতেও কি সেই ভয়াবহ পরিস্থিতি পিছন ছাড়ে তাঁর? দেখতে পাওয়া যায় ট্রেলারে গার্হস্থ্য হিংসার ঝলক। তবে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২৩শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.