রাজনীতিরাজ্য

‘ভোট পরিচালনার যোগ্যতা নেই কমিশনারের’, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

‘এখন যা পরিস্থিতি পশ্চিমবাংলার পঞ্চায়েত ভোট পরিচালনা করার মত মানসিকতা নেই নির্বাচন কমিশনারের। আর যোগ্যতাও নেই। উনি যেদিন থেকে হয়েছেন এই সরকারের তাবেদারি করছেন। একবারও মনে হয়নি এটা একটা নিরপেক্ষ সংস্থা। রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অঙ্গুলিহিলনে কাজ করছেন তিনি। নাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনও দরকার ছিল না। উনি দ্বিতীয় দিন থেকে নমিনেশন দেওয়ানো শুরু করলেন। আর সেদিন থেকেই গন্ডগোল। একবারও তার কাছ থেকে কোনও আপিল দেখিনি’, এহেনই কড়া আক্রমণে সামিল রাজ্য বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের সংযোজন, ‘কোনও কড়া পদক্ষেপ দেখেনি। আর নমিনেশনেই ৮-৯ জন লোক মারা গেল, কোনও অ্যাক্টিভিটি নেই ওনার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখোশ হয়ে উনি কাজ করছেন। সেই জন্য উনি যদি কমিশনার থাকেন, তাহলে এই নির্বাচন সফল হবে না। পুরো হবে কিনা, তাও সন্দেহ। বহু প্রাণহানি ঘটবে’।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সাফ বার্তা, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে প্রতিটি জেলায় পর্যাপ্ত সংখ্যার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য কেন্দ্রের কাছে রাজ্যকে বাহিনী চাইতে হবে। ২২টি জেলায় ২২ কোম্পানি বাহিনী যে পর্যাপ্ত নয়, তা’ও জানিয়ে দিয়েছে আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.