Uncategorizedজেলা

আট মিলিমিটার দেবী সরস্বতী মূর্তী তৈরির শিল্পীকে সংবর্ধনা নবদ্বীপ গানতলা ইয়ং স্টাফের

ইতি মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা।তিনি তার নিপুন শিল্প কলায় বিভিন্ন সময়ে ফুটিয়ে তুলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র দেব দেবী, ও মনিষীদের মূর্তী। কখনো চালের ওপর, কখনো ডালের ওপর তো কখনো দেশলাই কাঠির ওপর।

আর সরস্বতী পুজোর প্রাক মূহুর্তে তিনি তৈরী করেছিলেন আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তী। কাঠপেন্সিলের ওপর মাটি, রং দিয়ে যা তৈরী করেছিলেন। আর তার এই সৃষ্টির কথা সামনে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপনে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে নবদ্বীপ শহরের গানতলা এলাকার ইয়াং স্টাফের সদস্যরা। বৃহস্পতিবার তারা তাদের পুজো মন্ডপেই শিল্পী গৌতম সাহাকে সংবর্ধনা জানান। ইয়াং স্টাফের তরফে জানায় এবছর তাদের সরস্বতী পুজো পা দিলো তিরিশ তম বর্ষে। এবারের থিম “বাগদেবীর রথ”।

বাগদেবী বিদ্যার দেবী। বিদ্যা যেমন জীবনের চাকা অর্থাৎ শিক্ষার বুনিয়াদ। জীবনকে ঠিকপথে চালনা করে ,ঠিক যেমন চাকা রথকে চালনা করতে সাহায্য করে, রথ এগিয়ে যায়। সেরম আমাদের জীবনও চাকার মাধ্যমে এগিয়ে যায়। এটাই ভাবনা এবারের।
পাশাপাশি জানা যায় তারা এই আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি পুজো মন্ডপে রাখার ব্যাবস্থাও করছে, যাতে এই পুজো মন্ডপে আগত সকলেই তার এই সৃষ্টি দেখতে ও জানতে পারে।

পুজো কমিটির তরফে সংবর্দননা পেয়ে আবেগপ্রবণ হয়ে শিল্পী গৌতম সাহা জানান ইয়াং স্টাফের তরফে আমাকে সন্মান জানানো হলো এতে আমি আনন্দিত ও আগামি দিনে আরও কিছু করার উৎসাহ পেলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.