রাজ্য

তৃণমূল বিধায়কের পুকুরে ফেলা মোবাইল থেকে চ্য়াট হিস্ট্রি উদ্ধার!

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুকুরে মোবাইল ফোন ফেলেও শেষ রক্ষা হল না বিধায়কের। গত মাসে সিবিআইহানা দিয়েছিল তৃণমূল বিধায়কের বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান । সেই অভিযান ও বিধায়কের গ্রেফতারিকে কেন্দ্র করে প্রায় তিনদিন ধরে নাটকীয় পর্ব চলে । প্রথমদিন রাতভর জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চলে সিবিআইয়ের । দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। দ্বিতীয় দিন তদন্তকারীদের সামনেই জীবনকৃষ্ণ তাঁর দু’টি মোবাইল বাড়ির পাঁচিল পার করে পুকুরে ফেলে দেন। পরে লোক এনে পুকুর ছেঁচার কাজ করাতে হয় সিবিআইকে । দীর্ঘ তল্লাশির পর একটি মোবাইল ফোন উদ্ধারও হয়। তবে দ্বিতীয় দিনে দীর্ঘ প্রচেষ্টার ফলে পরে যদিও অন্য মোবাইলটি উদ্ধার করা হয়।

এবার তদন্তকারীরা পুকুরে ফেলা ২টি মোবাইল ফোন থেকেই সমস্ত ডেটা উদ্ধার করতে পেরেছেন । এছাড়াও মোবাইল ফোন থেকে চ্যাট হিস্ট্রিও উদ্ধার হয়েছে । সব ডেটা রিপোর্ট আকারে তদন্তকারীদের হাতে এলে বিপদ আরও বাড়তে পারে বিধায়কের । তদন্তকারীদের সূত্রে খবর , নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর থেকে বেশ কিছু কথোপকথনের রেকর্ড বিধায়কের ফোন থেকে মুছে ফেলা হয়েছে । তথ্যপ্রমাণ নষ্ট করতেই জীবনকৃষ্ণ তাঁর মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এমনটাই অভিযোগ করছেন সিবিআইয়ের আধিকারিকেরা । ‘যদি হেফাজতে থাকাকালীন মোবাইল ফেলে দেওয়া হয় তাহলে সেটা সিবিআইয়ের গাফিলতি ‘ , এই মন্তব্য আদালতে বিধায়কের আইনজীবী বলেন । এছাড়াও তিনি আরও বলেন, তার জন্য কোনও অফিসারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ একইসঙ্গে এই মোবাইল ফেলে দেওয়ার বিষয়টিকে ‘সাজানো ঘটনা’ বলেও আদালতে দাবি করেন জীবনকৃষ্ণর আইনজীবী। যদিও বিধায়কের ফোন দু’টি ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই । সেই অনুমোদন বিশেষ সিবিআই আদালত থেকে পাওয়ার পর তা পাঠানো হয়েছিল । এবার সেই সংক্রান্ত তথ্য প্রমাণ সামনে এলো । সব ডেটা রিপোর্টের ফলে বিপদ আরও বাড়তে পারে বিধায়কের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.