নিজস্ব সংবাদদাতা: রাজ্য রাজনীতিতে এইমুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে “দ্য কেরালা স্টোরি”। গতকাল থেকেই এই বিষয়টি নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। কারণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে এই সিনেমাটির স্ক্রিনিং নিষিদ্ধ করেন। পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ হওয়ার পর এবার বিস্ফোরক পরিচালক সুদীপ্ত সেন। তিনি পুরো বিষয়টিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও অভিহিত করেছেন।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বাংলায় ছবিটি নিষিদ্ধ করা নিয়েও চলছে রাজনৈতিক এবং আইনি তর্জা। সুপ্রিম কোর্টের নোটিসে ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণ দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিবঙ্গ সরকারএর তরফে জানানো হয়, রাজ্যে হিংসার পরিবেশ এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ‘দ্য কেরালা ফাইলস’ এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে চর্চা তুঙ্গে।
বিষয়টা রটনা নাকি সত্যিই ঘটনা? উত্তর জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে। তিনি বলেন, সিক্যুয়েল নিয়ে এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। আলোচনায় বসলে অনেক রকম বিষয়ই মাথায় আসে। তবে সিক্যুয়েল নিয়ে এখনি সেভাবে কিছু ভাবা হয়নি বলেই তিনি জানিয়েছেন।
দু সপ্তাহ হতে চলল মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। বক্স অফিসে আয়ের অঙ্ক ছুঁয়েছে ১৫০ কোটি। কিন্তু পরিচালকের বক্তব্য, যত মানুষ কে ছবিটি তিনি দেখাবেন ভেবেছিলেন তার ৫ শতাংশও এখনো দেখে উঠতে পারেনি। সুদীপ্ত সেন স্পষ্টই বলেন, তিনি চান প্রথমে এই ছবিটাই মানুষ ভালোভাবে দেখুক। নতুন ছবির কথা বা এর সিক্যুয়েলের কথা পরে ভাবা যাবে বলে মন্তব্য করেন পরিচালক।







