জাতীয় তপশিলি উপজাতি ও আদিবাসী কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালি পৌছলেন। রয়েছেন তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান, তপশিলি উপজাতি কমিশনের ডিরেক্টর রয়েছেন। সন্দেশখালি উপদ্রুত অঞ্চলে তারা যাবেন এবং তপশিলি আদিবাসী নির্যাতিতা মহিলা ও পুরুষ সকলের সঙ্গেই কথা বলবেন তাদের অভাব অভিযোগ শুনবেন। সন্দেশখালি পরিদর্শন করার পর রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা তাদের। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল এসটি কমিশন এলাকায় ঢোকার আগেই সন্দেশখালি ছাড়েন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যাবার আগে তিনি সংবাদমাধ্যমকে বলে যান, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন বা অপরাধী, তারা কেউ রিয়াত পাবেন না, প্রত্যেককে গ্রেফতার করা হবে। বুধবার দিনভর রাজীব কুমার ছুটে বেড়ান সন্দেশখালীর অশান্তি প্রবণ এলাকা গুলিতে। রাতে মোটরবাইকে চেপে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঢোকেন খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে সেখানে তিনি কি করতে গিয়েছিলেন সেটা এখনো পরিষ্কার নয়। সন্দেশখালিতে কমিশনের পর কমিশন, পুলিশ আমলা, ভিভিআইপি আনাগোনা হলেও শেখ শাজাহান কবে গ্রেফতার হবেন সেই প্রহর গুনছেন সন্দেশখালি মানুষ।
Read Next
November 4, 2026
“আমি ব্যালটে থাকলে বিপুল জয় পেতাম!” — ডেমোক্র্যাটদের সাফল্যে, ট্রাম্পের বিস্ফোরকত্ব দাবি
November 4, 2026
মোদির সঙ্গে বিতর্কের চ্যালেঞ্জ, রাহুল গান্ধীকে সংসদে আসার পরামর্শ নির্মলার
November 3, 2026
“মহব্বতের দোকানে ঘৃণার কারবার? নারী সুরক্ষার অজুহাতে ‘ব্রাহ্মণ্যবাদ’কে নিশানা ছদ্ম-প্রগতিশীলদের!”
November 3, 2026
বিদেশের চশমায় স্বদেশের রাজনীতি: রাহুলের ‘বিদেশি’ তত্ত্ব যখন নিজের দিকেই!
November 3, 2026
মহারাষ্ট্রের রাজনীতিতে ফের NCP-র অন্দরে অসন্তোষের জল্পনা! অমিত শাহের সঙ্গে বৈঠকে ৬ শীর্ষ নেতা
November 2, 2026
দিল্লিতে হাত ধরাধরি, পাহাড়ে জোটের ঘরবাড়ি খালি! ১১ বিধায়কের ডিগবাজিতে মেঘালয়ে একা ইউডিপি সভাপতি
Related Articles
Check Also
Close







