আইনি বিয়ে আগেই সেরেছেন এবার পালা সোশ্যাল ম্যারেজের। ২০২৪ এর ডিসেম্বর মাসেই ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। জানালেন তাঁর বিয়ের দিনক্ষণ সহ মেনু।
জানা গিয়েছে এই বছরের ১৫ ডিসেম্বর বিয়ে করছেন রূপসা চট্টোপাধ্যায়। আজ থেকে প্রায় দুই বছর আগে আলাপ হয় সায়নদীপের সঙ্গে। ওর সঙ্গে আলাপ হওয়ার পরই ঠিক করে নিয়েছিলাম যে ওকেই বিয়ে করব। ২০২৩ সালে আইনি বিয়ে করি আমরা। এবার পরিবারের উপস্থিতিতে ১৫ ডিসেম্বর সোশ্যাল ম্যারেজ করছি। ইন্ডাস্ট্রির বন্ধুরাও সবাই থাকবেন। ১৮ ডিসেম্বর হবে রিসেপশন।’
কী কী মেনু থাকছে রূপসা সায়নদীপের বিয়েতে?
রূপসা জানিয়েছেন তাঁর বিয়েতে সম্পূর্ণ ভাবে বাঙালি মেনু রাখা হবে। কিন্তু রিসেপশনের মেনু হবে আধুনিক ধাঁচে।
প্রসঙ্গত সায়নদীপ সরকার পেশায় কর্পোরেট কর্মী। অন্যদিকে রূপসা চট্টোপাধ্যায় ছোট পর্দা এবং ওয়েব সিরিজে দাপিয়ে কাজ করছেন। তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁকে তুঁতে ধারাবাহিকে নায়িকার জায়ের ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়া তিনি রুদ্রবীণার অভিশাপ, তানসেনের তানপুরা, ইত্যাদি সিরিজেও কাজ করেছেন। আগামীতে তাঁকে রামকমল মুখোপাধ্যায়ের নটী বিনোদিনী ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি কনকলতার চরিত্রে অভিনয় করবেন।







