রাজনীতি

ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে মনোনয়ন দাখিল করার আগে প্রতিক্রিয়া অর্জুনের

“ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে।” সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি সকাল ১০-৪৫ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বেরোন। তারপর মজদুর ভবনের কাছেই মন্দিরে তিনি পুজো দেন। পুজো শেষে হুড খোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন। সাংবাদিকদের তিনি বলেন, দেব-দেবীর আশীর্বাদ নিয়েই মনোনয়ন দাখিল করতে যাচ্ছি। দেব-দেবীর কাছে তিনি তৃণমূল নামক অসুর শক্তি নাশের প্রার্থনা করেন। তাঁর ব্যাখ্যা, তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে। তাঁরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.