রাজনীতি

জওয়ানের অভিযোগ,তৃণমূল বিধায়ক মিথ্যা মামলা করেছেন তার বিরুদ্ধে

এক সিআরপিএফ জওয়ানকে ‘মিথ্যা মামলায়’ ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়ার বিরুদ্ধে।ওই জওয়ানের দাবি, তাঁর স্ত্রী বিজেপি করেন। সে জন্যেই তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।ওই জওয়ানকে বিধায়ক খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

এর প্রতুত্তরে বিধায়ক বলেন, ‘’আমি কোনও হুমকি দেইনি। আমি ওই যুবককে সদুপদেশ দিয়েছি। আধা সামরিক বাহিনীতে চাকুরি করে সরাসরি রাজনীতি করা ঠিক নয়। সে ক্ষেত্রে যে কোনও মামলায় অভিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে। সে কথাই বলছি”।

দাবির স্বপক্ষে মোবাইল ফোনের কথোপকথনও তুলে ধরেন ওই জওয়ান। জওয়ান দাবি করেন, ওই কথোপকথনের এক দিকে জওয়ান নিজে রয়েছেন, উল্টো দিকে সিতাইয়ের বিধায়ক। সেখানে ওই জওয়ানকে সতর্ক করার কথা শোনা যাচ্ছে । দু-একদিনের মধ্যেই ফের তাঁর ডিউটিতে যোগ দেওয়ার কথা। তার মধ্যে এমন মামলায় পড়ে তিনি বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘’এই ঘটনায় আমি সিবিআই তদন্ত দাবি করছি। আমি আদালতে যাব”।গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.