হাওড়ার বাঁকড়ায় রাম-হনুমান মন্দির সহ একাধিক মন্দিরে ভাঙচুর। ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সেখানকার সাধারন মানুষ। শুধু ভাঙচুর নয়, মন্দিরগুলিতে প্রস্রাব করা ও মলত্যাগও করা হয়েছে বলে অভিযোগ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ফেজ টুপি পরা কয়েক যুবককে,যা সাধারণত মুসলিম সম্প্রদায়ের পুরুষেরাই পড়ে থাকে।মুসলিম সম্প্রদায়ের মানুষের হিন্দুদের মন্দিরে ভাঙচুর চালানোর এই ঘটনায় সুর চড়িয়েছে ‘হিন্দুত্ববাদী’ বিজেপি শিবির।







