মাঘ মাসে পালিত হয় মাঘী পূর্ণিমা। এই উপলক্ষে ভক্তরা যমুনা, গঙ্গা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করেন। মাঘী পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয়। ধর্মীয় গ্রন্থে মাঘ মাসে সম্পাদিত পবিত্র স্নান ও তপস্যার মহিমা বর্ণনা করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসের প্রতিটি দিন দাতব্য কাজের জন্য বিশেষ।
হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার ও পঞ্জিকা চন্দ্র অনুযায়ী পরিবর্তিত হয়। প্রতি মাসে একটি পূর্ণিমা তিথি আসে। এই তিথিতে স্নান ও দান করলে পুণ্যফল লাভ করা যায়। পাশাপাশি সুখ-সমৃদ্ধি লাভ সম্ভব হয়। জানুয়ারি মাসে বছরের প্রথম পূর্ণিমাটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ এদিন একাধিক শুভযোগ তৈরি হবে। ২০২৩ সালের পৌষ মাসের পূর্ণিমা ৬ জানুয়ারি পালিত হবে। এর পর হিন্দু পঞ্জিকা মতে মাঘ মাস শুরু হবে। শুক্লপক্ষের শেষের দিনটিই পূর্ণিমা হিসেবে পালিত হয়। আবার পৌষ পূর্ণিমা থেকেই শুরু হবে মাঘ মেলার। পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমা পর্যন্ত এই মেলা চলে। পূর্ণিমার দিনে চন্দ্রের পাশাপাশি লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। ২০২৩ সালের প্রথম পূর্ণিমার সময়, এ দিন কী কী যোগ তৈরি হচ্ছে এবং কোন কোন উপায়ে লক্ষ্মীকে প্রসন্ন করবেন, সে সবই জেনে নিন এখানে।
পৌষ পূর্ণিমা তিথি
পূর্ণিমা তিথি শুরু- ৬ জানুয়ারি, শুক্রবার, ভোর রাত ২টো ১৬ মিনিট থেকে।
পূর্ণিমা তিথি শেষ- ৭ জানুয়ারি, শনিবার ভোর ৪টে ৩৭ মিনিটে।







