পিতার পরিচয় নিয়ে সন্দেহ । সেই সন্দেহের বশে দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের । অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ অভিযুক্ত যুবক ও শিশুটির মাকে গ্রেফতার করেছে । জানা গিয়েছে, মহিলা এবং তার প্রেমিক চারমাসের ওই শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল । তবে শেষ রক্ষা হয়নি, শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিত্সেরা । শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের । রবিবার সকাল সাড়ে 7টা নাগাদ শিশুটিকে হাসপাতালে আনা হয় । এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় এলামাক্কারা থানায় । পুলিশ এসে শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ শিশুটির মা ও প্রেমিককে গ্রেফতার করে ।
দুই অভিযুক্ত পুলিশকে জানায়, 1 ডিসেম্বর তারা শিশুটিকে নিয়ে কালুরের একটি লজে উঠেছিল । সেখানেই শিশুটির গলায় বুকের দুধ আটকে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ওই মহিলা ও যুবক দাবি করেছিল । তারপর তারা বয়ান পরিবর্তন করে বলে যে শিশুটি ভুলবশত নীচে পড়ে গিয়েছিল । যার ফলে তার আঘাত লাগে । তবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে আসল তথ্য ।
রিপোর্টে জানা গিয়েছে, শিশুটির মাথায় আঘাত করা হয়েছে । তখন অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেসময় যুবক স্বীকার করে যে শিশুটিকে সে হত্যা করেছে । অনেকদিন ধরেই তারা সম্পর্কে রয়েছে বলে খবর । তবে শিশুটির পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় তাকে নৃশংসভাবে হত্যা করে অভিযুক্ত যুবক।







