বিনোদন

অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও অম্বানীদের অনুষ্ঠানে নাচতে হলো দীপিকাকে, এর জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তিনি?

মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের উৎসব চলছে জামনগরে। এই রাজকীয় উৎসবে বলিউডের অনেক তারকাই উপস্থিত।

সেই তালিকায় রয়েছেন সইফ-করিনা, আলিয়া-রণবীর এবং দীপিকা-রণবীর। গত শুক্রবার মা হওয়ার খবর নিজেদের মুখেই জানিয়েছেন দীপিকা।

তারপরই রণবীরের সাথে জামনগরে উড়ে যান তিনি।
অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও দীপিকাকে নাচতে দেখা গেছে।
রণবীরের সাথে ‘দিল ধড়ক্‌নে দো’ সিনেমার ‘গাল্লা গুড়িয়া’ গানে নাচেন তিনি।

তবে সতর্কতার সাথেই নাচেন দীপিকা। মঞ্চে থাকাকালীন এক জায়গায় দাঁড়িয়েই হাত-পা নাড়ছিলেন তিনি। নাচ শেষ হতেই রণবীরের হাত ধরে মঞ্চ থেকে নামেন। সব মিলিয়ে এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য মনে করা হচ্ছে রণবীর এবং দীপিকার সম্মিলিতভাবে তিন থেকে চার কোটি টাকা পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.